নেপালের ভয়াবহ বন্যায় শোক জানালেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

প্রকাশ:

নেপাল ও চীন সীমান্তে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি, মানুষ নিখোঁজ হওয়া এবং বড় ধরনের ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, নেপাল সরকারের নেতৃত্বে যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, তাতে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন