চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে প্রাণহানির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, এই সংঘাতের জেরে এখন পর্যন্ত অন্তত ২০ জন নাবিক ও বন্দরকর্মী প্রাণ হারিয়েছেন।
আইএমওর প্রতিবেদন থেকে জানা যায়, হরমুজ প্রণালিতে এই সময়ে মোট ৬৮টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ছাড়াও আরও ৩৫ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।
সংস্থাটির হিসাবমতে, সংঘাত শুরুর পর থেকে এই নৌপথে গড়ে প্রতি ২ দশমিক ৬ দিনে একটি করে দুর্ঘটনা ঘটেছে। আইএমও এসব ঘটনার সিংহভাগকেই সরাসরি 'আক্রমণ' হিসেবে চিহ্নিত করেছে।





