বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

প্রকাশ:

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে মোট দুজনকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

ইন্টার্নশিপের কাজের ক্ষেত্রগুলো হলো পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে। আবেদনের ঠিকানা হলো: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।

ইন্টার্নশিপের ক্ষেত্রে কিছু শর্ত ও নির্দেশনা রয়েছে। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী শুধুমাত্র একবারই এই সুযোগ পাবেন। এটি কোনো বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে করা ইন্টার্নশিপের জন্য প্রযোজ্য নয়। এছাড়া, কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে। ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না, তবে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।আবেদনের ঠিকানা: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬নির্দেশনা ও শর্ত১.

ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।২.

শেয়ার করুন