২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ, বেতন স্কেলসহ বিস্তারিত

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়মিত এই নিয়োগের মাধ্যমে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিকিৎসক পদের বিবরণ ও যোগ্যতা

চিকিৎসক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে উচ্চতর যোগ্যতা (ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএস) থাকলে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিল করা যাবে। আবেদনের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২,০০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। পদের তথ্য নিচে দেওয়া হলো

  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): ৩৫টি পদ, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি): ৯টি পদ, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া): ৫টি পদ, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি): ১টি পদ, বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

উল্লিখিত সব পদে আবেদনের জন্য বিএমডিসি স্বীকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

কর্মচারী পদের বিবরণ ও যোগ্যতা

কর্মচারী পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদনের সঙ্গে ৫০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। পদের তথ্য নিচে দেওয়া হলো

  • ওয়ার্ড বয়/আয়া: ৩৩টি পদ, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক): ২৫টি পদ, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • পিয়ন (অফিস সহায়ক): ১০টি পদ, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। যোগ্যতা এসএসসি পাস।

সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ শিশু হাসপাতালের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা পূরণ করবেন। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএমডিসি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফি-এর পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

সম্পূর্ণ আবেদনপত্রটি আগামী ১৭ অক্টোবর অফিস সময়ের মধ্যে (সকাল ৯টা থেকে বেলা ২টা) ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারীদের লিখিত ও পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): ৩৫টি (গ্রেড–৯)।
  • দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
  • ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
  • আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা।
শেয়ার করুন