বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ:

অসহায় ও দরিদ্র মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান। শনিবার (২২ আগস্ট) সকালে তিনি এই ক্যাম্প পরিদর্শনে যান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং পাঁচটি রুম পরিদর্শন করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

ক্যাম্পটিতে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চোখের বিভিন্ন ওষুধও বিতরণ করা হয়। বিনামূল্যে চোখের সেবা পেয়ে উপস্থিত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

পরিদর্শনকালীন জুবাইদা রহমান সাধারণ মানুষের খোঁজখবর নেন, চোখের নানা সমস্যা নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, ঘুরে দেখেন ক্যাম্পের ৫টি রুম।

শেয়ার করুন