মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি সংবিধান অনুযায়ী শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। এই শূন্য আসনে দ্রুত নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
শনিবার (২২ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসনটি শূন্য ঘোষণা করার পর এখন আইনবিধি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন আসন্ন, তাই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়া হবে না এবং দ্রুতই নির্বাচনের আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবশেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





