কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

প্রকাশ:

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই প্রশাসনিক রদবদল অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন