পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

প্রকাশ:

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই অধ্যাপক মোনেম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, দেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেছিলেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করুন