ট্রাম্পের পা ভেঙ্গে দেয়ার হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে, হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। এই মন্তব্যের জবাবে ইরানি সেনাপ্রধান বলেন, এমন কৌতুক করা একটি বড় ভুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে রক্ষা করতে দেশটির প্রতিরক্ষাকারীরা প্রস্তুত রয়েছে এবং তারা ট্রাম্পের পা ভেঙ্গে দেবে।

ইরানের বার্তা সংস্থা আইআরআইবি’র বরাতে আল জাজিরা জানায়, মেজর জেনারেল হাতামি দাবি করেছেন যে মার্কিন বাহিনীকে কার্যত উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেখানে তাদের প্রবেশের আর কোনো অনুমতি নেই এবং মার্কিন ঘাঁটিগুলোকে তাদের আগের অবস্থানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।

একই সাথে মার্কিন সেনাদের জীবিত আটক বা হত্যা করার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। হাতামি জানিয়েছেন, কোনো ইরানি নাগরিক যদি একজন মার্কিন সেনাকে জীবিত ধরে দিতে পারে বা হত্যা করতে পারে, তবে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। এছাড়া কোনো নারী এই কাজ করতে সক্ষম হলে তাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষণা করেছেন।

শেয়ার করুন