স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন

প্রকাশ:

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুর ১২টায় বরিশাল শহরের কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নির্মাণাধীন এই আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ থাকবে। এছাড়া প্রযুক্তির মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন সেবা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রচলিত উন্নয়নের বাইরে আধুনিক জ্ঞাননির্ভর উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন