রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাস (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ফুল দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী বা সমর্থক সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকের পর অর্ণব দাসকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।





