ইরানের পারমাণবিক ইস্যুর চেয়ে জ্বালানি তেলের দাম কমানোকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেয়েও এই মুহূর্তে মার্কিন নাগরিকদের জন্য তেল ও গ্যাসের দাম সাশ্রয়ী রাখাকেই দেশটির প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অগ্রাধিকারের কথা জানান। তিনি বলেন, 'আমি জানি, আজ তেলের দাম কমেছে এবং সংঘাতের শুরুর দিকের সর্বোচ্চ দামের তুলনায় এখন তা অনেকটাই কম।'
ভ্যান্স আরও বলেন, সারা দেশের মানুষের জন্য তেল ও গ্যাসের দাম সাশ্রয়ী রাখাই তাদের প্রধান লক্ষ্য। এরপর দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করেন।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৪: ৩৯আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৪: ৩৯





