এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৪.০৫ শতাংশ

প্রকাশ:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনের মাধ্যমে একযোগে এই ফলাফল জানতে পেরেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। এছাড়া, এই ৯টি বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এই ১১টি বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

শেয়ার করুন