ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশ:

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এ সংক্রান্ত আবেদন করার পর আদালত এ আদেশ দেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইলিয়াস আলীর গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার এই আবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। সেই রাত থেকে আজ পর্যন্ত তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন