অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকবার্তা

প্রকাশ:

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য যে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

শেয়ার করুন