থাইল্যান্ডের একটি স্কুলে ভয়াবহ গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবারের ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক কিশোরী শনিবার মারা যায়।
ননথাবুরি প্রদেশের প্লাই ব্যাং পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের ঘটনার এক দিন পর শনিবার ওই কিশোরীর মৃত্যু হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে গিয়ে আরও পাঁচজনকে হত্যা করে এবং সবশেষে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় আহত ১২ বছর বয়সী কিশোরী চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়।





