গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ দলের নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানের সময় বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমায়, তবে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। বক্তারা আরও উল্লেখ করেন যে, এর ফলাফল সরকারের জন্য কখনোই কল্যাণকর হবে না। তাই জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো.





