ব্যাটিং বিপর্যয়ের দিনেও লড়াকু মিরাজ, চাপে বাংলাদেশ

প্রকাশ:

অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের দুর্দান্ত বোলিং তোপের মুখে পড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরু থেকেই অজি বোলারদের আক্রমণের মুখে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়েছে। প্রথম দিনের খেলা শেষে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত মোট ৫৮ ওভার খেলা হয়েছে।

ম্যাচের শুরুতেই ব্যাটিং লাইনআপে ধস নামে। দলীয় মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। শূন্য রানে আউট হওয়া তানজিদের পথ অনুসরণ করেন দলের অন্য ব্যাটাররাও। সাদমান ইসলাম ৪৭ বলে ৩১ রান এবং মুমিনুল হক ১৬ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অধিনায়ক শান্ত ৫৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা অমিত হাসান ১৫ রান করে আউট হন। মিডল অর্ডারে মুশফিকুর রহিম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শুরুর ছয় ব্যাটসম্যানই প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

অস্ট্রেলিয়া একাদশের অফ-স্পিনার কোরি রকিচিওলি ১৯ ওভারে ৬০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া হান্নো জ্যাকবস, জাভিয়ার ক্রোন এবং ক্যাম্পবেল থম্পসন একটি করে উইকেট লাভ করেন।

দলের এমন বিপর্যয়ের দিনে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দিনশেষে ৭৫ বলে ৬টি ছক্কা ও ১টি চারের মারে ৫১ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি।

শেয়ার করুন