রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রথম ব্যাচের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে 'সুরের খেয়ায় হাজার বছর' শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট বুধবার বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং জোনে এই সাংস্কৃতিক আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নান্দনিক দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত এবং সুরের মূর্ছনায় ভরা আধুনিক গান পরিবেশন করেন। শিক্ষার্থীদের এই পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এই সঙ্গীত সম্মিলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে "সুরের খেয়া'য় হাজার বছর" শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধস্থ (বিরুলিয়া) প্রিয়াঙ্কা শুটিং জোনে এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।সংগীত অনুষ্ঠানে





