২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

প্রকাশ:

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য সুখকর হয়নি। মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭২ রানে পরাজিত হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে কুইন্সল্যান্ড। বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৬৯ রানের। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানে আটকে যায়। রান তাড়ায় শুরুটা খুব খারাপ হয়নি বাংলাদেধের।

কুইন্সল্যান্ডের বিশাল সংগ্রহের মূল ভিত্তি ছিল শার্লি নট ও গ্রেস হ্যারিসের ব্যাটিং। নট ৬৪ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন এবং হ্যারিস ৫০ বলে ৭৬ রান করেন। এছাড়া লরেন উইনফিল্ড-হিল ৩৭ বলে ৪৮ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে হাবিবা ইসলাম পিংকি ৭ ওভারে ৪৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়াও মারুফা আক্তার ২টি এবং নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট পান। ৭ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শারমিন আক্তার সুপ্তা লড়াই চালিয়ে যান। তিনি ৬৭ বলে দলের সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ৫৪ বলে ৪৯ রান ও শারমিন সুলতানা ৪০ বলে ২৮ রান করেন। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক ৫১ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া লিলি ব্যাসিংথওয়াইট, ফিলিপা সুসি ও হ্যারিস একটি করে উইকেট নিয়ে জয়ের পথ সুগম করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের চাপ সামলাতে পারেনি টাইগ্রেসরা।

শেয়ার করুন