ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বিরোধের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাতার তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে বর্তমানে দেশ দুটির মধ্যে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি সাংবাদিকদের বলেন, “আমরা নিশ্চিত করছি যে, সকল পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো এমন একটি স্বল্পমেয়াদী সমাধান খুঁজে বের করা, যা উভয় পক্ষকে পুনরায় আলোচনায় ফিরতে এবং সামগ্রিক মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত হতে সাহায্য করবে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই কূটনৈতিক প্রক্রিয়ায় কাতার ও পাকিস্তান যৌথভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।





