ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। স্ন্যাকসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা গিলে ফেলার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে গৌরীপুরা গ্রামের বাসিন্দা এবং তার বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চিপসের বা স্ন্যাকসের প্যাকেটের সঙ্গে থাকা ছোট প্লাস্টিকের বলটি শিশুটি অসাবধানতাবশত গিলে ফেলে। বলটি তার গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটির পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১: ২১আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১: ৩২





