ঝিনাইদহের মহেশপুরে অসহায় পরিবার ও বিদ্যালয়ে টিউবওয়েল বিতরণ

প্রকাশ:

ঝিনাইদহের মহেশপুরে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত রবিবার (২ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়। এদিন মোট ৩টি অসহায় পরিবার এবং ১টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউবওয়েল প্রদান করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর জিয়া এবং এম এস জানা গ্রীন এগ্রোর এমডি জাহিউর রহমান। এছাড়া সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক, ইউপি সদস্য জাকির হোসেন, আজীবন সদস্য শামিনূর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, এ ধরনের কর্মসূচি এর আগেও ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা বড়লোক হতে চাই না, বড় মানুষ হতে চাই। যতদিন বেঁচে থাকব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। অসহায় ও দুস্থ মানুষের পাশে সবসময় সীমান্ত মানব কল্যাণ সংস্থা থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন