ইরানের বিরুদ্ধে বড় হামলা না চালাতে ট্রাম্পকে সৌদির আহ্বান

প্রকাশ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। শনিবার এক ফোনালাপে তিনি মার্কিন প্রেসিডেন্টকে এই অনুরোধ জানান।

রোববার (২ জুলাই) আল মায়েদিন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন সামরিক আগ্রাসন ও দেশটির চাপ প্রয়োগের কৌশল মোকাবিলায় ইরান ধারাবাহিকভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা প্রকাশ্যে আনলে বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত ট্রাম্প এই হামলার বিষয়ে চূড়ান্ত কোনো আদেশ প্রদান করেননি।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যিই ইরানের জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করেন, তবে তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন এক ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে।

শেয়ার করুন