১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

প্রকাশ:

গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগস্ট ২০২৬ মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রিটেইলার পয়েন্ট বা ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা। দাম বাড়ার আগে এই সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী সরকারি আদেশ না দেয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।

শেয়ার করুন