সুজুকি বাইক ক্রেতাদের জন্য মেটলাইফ ও র‍্যানকনের যৌথ বীমা সুরক্ষা

প্রকাশ:

দেশে মোটরসাইকেল আরোহীদের নিরাপদ ও দায়িত্বশীল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশ এবং র‍্যানকন মোটরবাইকস লিমিটেড একটি নতুন যৌথ চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই অংশীদারিত্বের আওতায়, র‍্যানকন মোটরবাইকসের যেকোনো অনুমোদিত ডিলার বা ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল ক্রয় করলে ক্রেতারা এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বীমা সুরক্ষা সুবিধা পাবেন। বাইক কেনার দিন থেকেই এই বীমা কার্যকর হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গ্রাহকের মৃত্যু হলে বা তিনি স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে এই বীমা কভারেজ প্রদান করা হবে। এছাড়া সড়ক নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে নতুন ও পুরোনো উভয় সুজুকি বাইক মালিকদের জন্য ঐচ্ছিক বা ভলান্টারি বীমা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। এই অতিরিক্ত বীমা পরিকল্পনার মাধ্যমে শর্ত সাপেক্ষে দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ ফেরত পাওয়ার সুবিধা এবং নির্দিষ্ট মেয়াদে হাসপাতালে ভর্তি থাকাকালীন দৈনিক নগদ আর্থিক সহায়তা পাওয়া যাবে।

উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মেটলাইফ বাংলাদেশের পক্ষে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও আলা উদ্দিন এবং র‍্যানকন মোটরবাইকস লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক-উর-রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এই উদ্যোগটি বাইকারদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন