দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা বিএনপির এক জরুরি সভায় তাকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিউল ইসলাম দোষী সাব্যস্ত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ জুলাই ২০২৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

একইসঙ্গে, মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৮: ১৫আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮: ২০

শেয়ার করুন