ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু

প্রকাশ:

ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, একই দিনে ডানকার্ক বন্দরের কাছে সমুদ্র থেকে আরও তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে সমুদ্রপথে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন। এই বিপজ্জনক রুট অতিক্রম করতে গিয়ে প্রায়ই মর্মান্তিক নৌডুবির ঘটনা ঘটছে এবং বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।

শেয়ার করুন