বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলের ক্ষেত্রে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। গত ৩০ জুলাই বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের করণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে—কর্মরত দেশের আইন, বিধি-বিধান ও কর্মস্থলের নীতিমালা মেনে চলা। একইসঙ্গে স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা। পরিবার ও বন্ধুদের সাথে ইতিবাচক যোগাযোগের জন্য ৩) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া ৪) অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ৫) সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের পাশাপাশি কোনো কিছু শেয়ারের আগে তার সত্যতা যাচাই করা এবং উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বর্জনীয় বিষয়গুলো হলো—সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক বা প্রচার না করা এবং গুজব বা বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকা। ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েলের মতো আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন বিতর্কিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ৬) কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা। ৭) যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান (Donation) না দেওয়া এবং ৮) কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা। ৯) এছাড়া নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। এছাড়া ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণা এবং কোনো অপরাধ বা সহিংসতাকে সমর্থনকারী পোস্ট বা মন্তব্য করা থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





