রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছুই জানেন না স্পিকার

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না। বুধবার দেশে ফেরার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ব্যক্তিগত প্রয়োজনে চিকিৎসার জন্য তিনি গত ১৯ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন। চিকিৎসা শেষে গতকাল তিনি দেশে ফিরেছেন। বর্তমানে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, বিষয়টি তিনি বলতে পারবেন না। তবে এ প্রসঙ্গে তিনি সাংবিধানিক অবস্থানের কথা তুলে ধরেন। হাফিজ উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে।

শেয়ার করুন