৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, বাংলাদেশ তালিকায়

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নতুন নোটিশে বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এই দেশগুলোর তালিকায় বাংলাদেশও রয়েছে। ঘোষিত নতুন এই শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্কহার কার্যকর করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের আরোপ করা ১০ শতাংশের সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন এই শুল্কহার কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন