পুরস্কারের নেশায় বিভোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রকাশ:

পুরস্কারের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রবল দুর্বলতার বিষয়টি এখন সারা বিশ্বের জানা। কোনো পুরস্কারের প্রতিশ্রুতি পেলেই তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে দ্বিধা করেন না। এই পুরস্কার গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমণ করতেও তিনি দারুণ পছন্দ করেন।

পুরস্কারের মান বা কারা এই পুরস্কার প্রদান করছেন, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদির কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। পুরস্কারের পেছনে ছুটতে থাকা এই ব্যক্তির প্রাপ্তির তালিকায় এমন বেশ কয়েকটি সম্মাননা রয়েছে, যার প্রথম ও একমাত্র প্রাপক তিনি নিজেই।

শেয়ার করুন