মাগুরায় মধুমতি নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ:

মাগুরায় মধুমতি নদী থেকে ইয়াসিন মোল্লা (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বাগবাড়িয়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন।

নিহত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে। সে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাগুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার জামাল উদ্দিন জানান, গত রোববার বিকেলে শিশুটি তার চাচার সঙ্গে মধুমতি নদীর পাড়ে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে গেলে সে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন