দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশ:

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নিয়ম অনুযায়ী এই নির্বাচন সম্পন্ন হবে এবং জোটের শরীক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) জোটের শরীক দলগুলোর সাথে আয়োজিত এক বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে তাদের যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। এ সময় তিনি আরও জানান, ধ্বংসস্তূপ থেকে দেশটিকে পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

শেয়ার করুন