বিশ্বকাপ জয়ের আনন্দ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস

প্রকাশ:

আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক রাতে এক বিশেষ নজির স্থাপন করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস। ২৪ বছর বয়সী এই তারকা নিজের জীবনের অন্যতম সেরা এই অর্জনের একটি অংশ উৎসর্গ করেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারকে, যাকে তিনি ছোটবেলা থেকেই নিজের আদর্শ হিসেবে মানেন।

ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নিকো বলেন, তিনি অত্যন্ত খুশি এবং এটি তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমারকে নিজের আদর্শ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, নেইমার হয়তো তাদের খেলা দেখেছেন এবং এই শিরোপা তারই প্রাপ্য।

ফাইনালে স্পেনের জয়ের পথে নিকো উইলিয়ামস অন্যতম উজ্জ্বল পারফর্মার ছিলেন। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার বল জালে জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। তবে এই বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে হাসিমুখে তিনি বলেন, তাতে কোনো সমস্যা নেই কারণ তারা শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছেন। কিছুক্ষণ পরেই তার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস জয়সূচক গোলটি করলে স্পেনের শিরোপা নিশ্চিত হয়।

ম্যাচটিতে শুরু থেকেই স্পেন আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তারা ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং নির্ধারিত সময়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের দিকে ১৫টি শট নিয়েছিল। এর মধ্যে ১০টি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলটি আর আটকাতে পারেননি মার্তিনেজ।

শেয়ার করুন