আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে লিওনেল মেসির দল আবারো ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে আর্জেন্টিনা ২৬.৯০ পয়েন্ট অর্জন করেছে, যার ফলে বর্তমানে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭।
চলতি বিশ্বকাপ শুরুর সময় আর্জেন্টিনা ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল। তবে গত ২ জুলাই ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে ফ্রান্স তাদের হটিয়ে শীর্ষস্থান দখল করে নেয়। দিদিয়ের দেশ্যমের দল সেমিফাইনাল পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের অবস্থানে বড় পরিবর্তন আসে।
অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে জয়লাভ করে স্পেন ৩০.৮২ পয়েন্ট অর্জন করেছে। বর্তমানে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে স্পেন তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বিশ্বকাপের আগে স্পেন ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল, তবে ফ্রান্স শীর্ষে উঠে আসায় তারা সাময়িকভাবে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।
র্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট, যারা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত যথাক্রমে অবস্থান করছে মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।
তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। ওই সময় ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স।



