কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন উপজেলা বিএনপির স্থগিত কমিটির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় জাহেদুলের সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন এবং আহত হাদিস মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। পুলিশ সুপার আরও বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারীরা স্থানীয় নয়, বরং তাদের ঢাকা থেকে ভাড়া করে আনা হয়েছিল। তাদের হাতে চাপাতি ছিল। বাকি দুজন হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেদুল আলম জাহ




