থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির দিনে নিউইয়র্ক একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়তে পারে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত এই ঝড় নিউইয়র্ক ও এর আশপাশের অঞ্চলে প্রভাব ফেলবে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) ২৪ নভেম্বরের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছুটির দিনে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং জোয়ারের কারণে উপকূলীয় এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের দিকে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উঁচু ভবন, সেতু ও খোলা জায়গায় বাতাসের প্রভাব বেশি অনুভূত হতে পারে। ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা ভেঙে পড়া, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং বাইরে রাখা আসবাব বা অন্যান্য জিনিসপত্র উড়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। পূর্ণিমার জোয়ারে উপকূলীয় প্লাবনের আশঙ্কা ঝড়ের সঙ্গে এবার বাড়তি উদ্বেগ তৈরি করেছে উপকূলীয় প্লাবন। বিশেষ করে লং আইল্যান্ডের দক্ষিণ উপকূলের নিচু এলাকা, ব্যাক বে এবং ওয়েস্টার্ন গ্রেট সাউথ বে এলাকায় কোথাও কোথাও বড় ধরনের প্লাবনও হতে পারে। সৈকতে পানি উপচে পড়া, বালু ক্ষয় এবং ঢেউয়ের আঘাতে উপকূলীয় অবকাঠামোর ক্ষতির আশঙ্কাও রয়েছে। ম্যাসির প্যারেড ও ছুটির দিনের ভ্রমণে প্রভাব থ্যাঙ্কসগিভিংয়ের দিন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থী এ আয়োজন দেখতে রাস্তায় ভিড় করেন। বিশেষ করে বিশাল বেলুন ও ভাসমান প্রদর্শনী পরিচালনার ক্ষেত্রে বাতাসের গতি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হতে পারে। এদিকে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত করবেন। বিমানবন্দরগুলোতেও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন, বিলম্ব কিংবা বাতিলের পরিস্থিতি তৈরি হতে পারে। যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে। বিশেষ করে বেজমেন্টে বসবাসকারীদের পানি প্রবেশের আশঙ্কা থাকলে আগেই নিরাপদ উঁচু তলায় চলে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ঝড়ের সময় সৈকত, পিয়ার, জেটি ও সমুদ্রপ্রাচীরের কাছাকাছি যাতায়াত না করারও পরামর্শ রয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার রাত ১টা পর্যন্ত নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড এলাকায় ‘হাই উইন্ড ওয়াচ’ জারি করা হয়েছে। এই সময়ে বাতাসের দমকা গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) পর্যন্ত উঠতে পারে।
নিউইয়র্ক সিটি এলাকায় মোট ১ থেকে ২ ইঞ্চি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে স্থায়ী বাতাস বইতে পারে। বিকেল ও সন্ধ্যায় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ মাইল ছাড়িয়ে যেতে পারে। তবে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও উপকূলীয় এলাকায় কিছু সময়ের জন্য তা ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। এ ছাড়া নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী কিছু উপকূলীয় এলাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউ জার্সির কিয়ার্নি পয়েন্ট ও হ্যাকেনস্যাক নদীসংলগ্ন এলাকাও সম্ভাব্য ঝুঁকির তালিকায় রয়েছে।
২৪ নভেম্বরের পূর্ণিমা এবং এ সপ্তাহের অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে নিউইয়র্ক ও আশপাশের উপকূলীয় এলাকায় পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (এনওয়াইসিইএম) উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
এনওয়াইসিইএম প্রতিবেশী, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং বেজমেন্টে বসবাসকারী বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছে। পানি বেড়ে কোথাও আটকা পড়লে অথবা তাৎক্ষণিক বিপদের মুখে পড়লে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি আবহাওয়ার সতর্কবার্তা ও নগর কর্তৃপক্ষের হালনাগাদ তথ্য পেতে মোবাইল ফোন থেকে ৬৯২-৬৯২ নম্বরে NOTIFYNYC লিখে পাঠানো যাবে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ছুটির দিনের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে নগর কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ঝড়ের পানি সরানোর নালা থেকে ঝরা পাতা ও ময়লা পরিষ্কারের কাজ চলছে।
এছাড়াও, ছুটির দিনে নিরাপদে চলাচল ও অবস্থানের জন্য বাসিন্দাদের জাতীয় আবহাওয়া দপ্তর এবং নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের আবহাওয়া ও অনুষ্ঠানসংক্রান্ত আপডেটের জন্য একই নম্বরে THANKSগIVING লিখে পাঠানো যাবে বলে এনওয়াইসিইএম জানিয়েছে। থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের আবহাওয়া ও অনুষ্ঠানসংক্রান্ত আপডেটের জন্য একই নম্বরে THANKSGIVING লিখে পাঠানো যাবে বলে জানিয়েছে এনওয়াইসিইএম। portal.311.nyc.gov।





