৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

প্রকাশ:

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে লাহিজ প্রদেশে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইরান-সমর্থিত হুথিরা। প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে, ভূপাতিত ড্রোনটি ছিল চীনের তৈরি উইং লুং-২ মডেলের।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ ধরনের ১১তম ড্রোন ভূপাতিত করল তারা। তবে এই ড্রোনটি ঠিক কারা পরিচালনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হুথিদের এই সামরিক মুখপাত্র।

শেয়ার করুন