৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড ও জার্মানি সফর শেষে কাতারের আমিরের দেশত্যাগ

প্রকাশ:

ইউরোপের দুই দেশ সুইজারল্যান্ড ও জার্মানিতে সরকারি সফর সমাপ্ত করে শনিবার জার্মানি ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সুইজারল্যান্ডে রাষ্ট্রীয় সফরের মাধ্যমে তাঁর এই উচ্চপর্যায়ের ইউরোপ সফর শুরু হয়েছিল, যা পরবর্তীতে জার্মানি সফরের মধ্য দিয়ে শেষ হয়।

সফর শেষে কোলন বন বিমানবন্দর থেকে আমিরের বিদায়লগ্নে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয়ক ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি উপস্থিত ছিলেন। একই সাথে জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামার আমিরকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এই গুরুত্বপূর্ণ ইউরোপীয় সফরে কাতারের আমির শেখ তামিমের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।

শেয়ার করুন