দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রসারে আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলা শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এই খাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এ খাতে আগামীতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী পাঁচ বছরে ৫০ হাজার জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, স্থানীয় পণ্যের নকশা ও গুণগত মানোন্নয়নে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বাণিজ্য মেলায় উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সরকার এসএমই খাতের সকল প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।





