৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য খাতে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদ প্রতিমন্ত্রীর

প্রকাশ:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের অবারিত সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। রোববার মৎস্য ভবনে ‘বিশ্ব মৎস্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী এই খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। আজ রোববার দুুপুরে মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একসময় তৈরি পোশাক খাতের পরই মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি বাড়ানোর মতো যথেষ্ট সুযোগ থাকলেও আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। কেন প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না, তা পর্যালোচনার ওপর তিনি জোর দেন। এছাড়া মাছের মান ও স্বাদ কমে যাওয়ার কারণ অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি প্রাকৃতিক আবাসস্থল ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিল্পকারখানার বর্জ্য এবং নদী-খালের নাব্যতা কমে যাওয়া মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। বর্জ্য পরিশোধন নিশ্চিত ও নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের প্রকল্প বাস্তবায়ন জলজ পরিবেশের উন্নতি ঘটাবে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্য উন্নয়নের যে সাফল্য ছিল, সেই অভিজ্ঞতার আলোকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট গবেষক, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলেই মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন ও রপ্তানি বহুগুণ বাড়ানো সম্ভব। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী প্রতিনিধি, কোস্ট গার্ড প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন