২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী হাবিবুল আউয়ালের জামিন শুনানি তিন মাস মুলতবি করল আপিল বিভাগ

প্রকাশ:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের জামিন সংক্রান্ত শুনানি আরও তিন মাস পিছিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতের ১ নম্বর বেঞ্চে কার্যতালিকার ৩৬ নম্বর ক্রমিকে বিষয়টি উঠলে বিচারক শুনানি মুলতবি (স্ট্যান্ড ওভার) করার আদেশ দেন।

আইনি লড়াইয়ে যারা ছিলেন

  • রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান আদনান।
  • আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
শেয়ার করুন