১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিয়ানায় পুলিশের গুলিতে নিহত দুই যুবক, নেপথ্যে গরু পাচারের অভিযোগ

প্রকাশ:

ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের গুলিতে সাবির ও গাব্বার নামে দুজন নিহত হয়েছেন। রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনায় তাহির নামে আরও একজন ব্যক্তি এবং পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আহত তাহির বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি আবারো গরু পাচারের অভিযোগে দুই মুসলিমকে গুলি করে মারা হয়েছে।

নুহ পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে এই ঘটনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত পরিচালিত হচ্ছে। তবে পুলিশের এই বন্দুকযুদ্ধের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা, সংবাদমাধ্যম মাকতুব স্বাধীনভাবে পুলিশের এই দাবির বিষয়টি যাচাই করতে পারেনি।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, রোববার সকালে ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) একটি দল গরু পাচারের সন্দেহে একটি গাড়ি শনাক্ত করে এবং তা আটকাতে রাস্তায় ব্যারিকেড তৈরি করে। উল্লেখ্য, হরিয়ানায় গরু পাচারের অভিযোগ তুলে মুসলিমদের ওপর উগ্রপন্থিদের গণপিটুনি ও পুলিশের বলপ্রয়োগের ঘটনা নতুন নয়। এর আগেও এমন বেশ কিছু ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের তোলা গরু পাচারের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। গাড়িটি আটকাতে তারা সড়কে ব্যারিকেড বসায়।

শেয়ার করুন