১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ দলের সাথে যোগাযোগের অভিযোগে এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

প্রকাশ:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন।

এর আগে শনিবার দিবাগত রাতে এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করে এসআরইউ, কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল। গ্রেফতারের আগে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

শেয়ার করুন