রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যু হয়েছে। নিহত শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে এবং টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন। মৃত ওই যুবকের নাম শাহরিয়ার রহমান শুভ্র (১৯)।
রোববার ভোরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির প্রায় সাত থেকে আটটি ঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।





