গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। তিনি হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে হামাস। শনিবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে কমান্ডার সামির ছাড়াও আরও দুজন আহত হয়েছেন। ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত যৌথ বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসে ড্রোন অভিযান চালিয়ে হামাসের একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে, হামলার পরপরই হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ও রক্তের দাগসহ স্ট্রেচার দেখা গেছে বলে জানিয়েছে আলজাজিরা। উল্লেখ্য, আল-মাওয়াসি এলাকাটিকে একসময় মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণা করা হলেও সেখানে নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ছাড়া রক্তের দাগযুক্ত স্ট্রেচারও দেখা যায়। ফিলিস্তিনি সাংবাদিকেরা ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ থেকে আরও ৮৫০টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা বেড়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের আশঙ্কা, নিহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গাজায় শীতের প্রকোপও জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে। বাস্তুচ্যুত মানুষ তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবন কাটাচ্ছেন, যার ওপর ভারী বর্ষণ ও শীতের দাপট তাদের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি শীত মৌসুমে এ ধরনের মৃত্যুর সংখ্যা ১১-তে উন্নীত করেছে। এদিকে শীতজনিত কারণে গাজায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তাদের অনেকে তাঁবুতে অথবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে এসব আশ্রয়স্থলে পানি ঢুকে পড়েছে।





