৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি প্রক্রিয়াতেই শেখ হাসিনাকে দেশে আনা হবে: আইনমন্ত্রী

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে দেওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি রক্ষায় সরকার অবিচল রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তার সবকিছুই সম্পন্ন করা হয়েছে। এখন ভারত সরকার পরবর্তী কী পদক্ষেপ নেবে, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতাতেই আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আইনি সুযোগ দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা আইন অনুযায়ীই বাংলাদেশে আসবেন। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।”। প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই যে এক্সট্রাডিশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।”।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান।

পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও দিল্লি থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ভারত তাকে অন্য কোনো দেশে পাঠাবে কি না, সে বিষয়েও সরাসরি কোনো তথ্য আইনমন্ত্রীর কাছে নেই বলে জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান বিশেষ আইনে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডন) কোনো সুযোগ নেই। এটি তৎকালীন শাসকগোষ্ঠীরই তৈরি আইন। এছাড়া সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকার দাবি করতে পারেন না। তিনি বলেন, “অ্যাপিলেট ডিভিশন এই ধরনের মামলায় ডিলে কন্ডন করার আইনগত কোনো সুযোগ নাই, কারণ স্পেশাল ল-তে কন্ডন করার কোনো সুযোগ রাখেননি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন যে, প্রসিকিউশন ও তদন্ত টিম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না। মামলার সাক্ষী সুরক্ষার বিষয়েও মন্ত্রণালয় বর্তমানে পর্যালোচনা চালাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন