সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হতে পারে। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার বিচারিক প্রক্রিয়া শেষে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ রায় প্রদান করবেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন জানিয়েছেন, সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আজ দুপুরে এই রায় ঘোষণা করবেন। এর আগে বুধবার এই মামলার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন।
পিপি আবুল হোসেন বলেন, মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।
পিপি আবুল হোসেন বলেন, “মামলার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।”




