২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পাসপোর্টের আবেদন হাসিনার, দেশে ফেরার নেপথ্যে কী কৌশল?

প্রকাশ:

দুই বছরেরও বেশি সময় আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। তার এই আকস্মিক উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পলাতক কোনো সন্ত্রাসীকে নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। তার দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালানোর পর থেকে দিল্লিতে তাকে আশ্রয় দিয়ে আসছে দেশটি।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো নজির বা আইনি ভিত্তি সরকারের নেই। যদি তিনি সত্যিই দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তবে ভারত সরকারের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করতে হবে। দেশে ফিরলে তার ফাঁসির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো দেশের একটি অংশের মানুষের সমর্থন রয়েছে তার প্রতি। অন্যদিকে, অনেকেই তার ফাঁসি দেখতে চান। ভারত বলেছে, এসব আবেদন পর্যালোচনা করা হচ্ছে।

শেখ হাসিনাকে গত বছর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের সেই গণঅভ্যুত্থানে জাতিসংঘের তথ্যমতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই সহিংসতা দমনে নেওয়া প্রাণঘাতী অভিযানের নির্দেশদাতা হিসেবে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তার দণ্ড কার্যকর করা হবে। হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের পরিণতি তিনি নিজেই জানেন এবং সেখানে আইনি রায় কার্যকর হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ৭৯ বছর বয়সী শেখ হাসিনাকে গত বছর মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের জন্য তাকে এই সাজা দেয়া হয়েছে। ‘নিজের পরিণতি তিনি জানেন’ প্রায় ২০ বছর কঠোর হাতে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী হাসিনার দেশে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, হাসিনা যদি মনে করেন তিনি দেশে ফিরে আবারও ফ্যাসিবাদ কায়েম করবেন এবং ক্ষমতার সিংহাসনে বসবেন, তবে তা তার নিছক ভ্রম। রিজভী আরও বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নেই। তাকে যদি ফিরিয়ে আনতেই হয়, তবে তা হবে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণের মাধ্যমেই, স্বেচ্ছায় নয়। ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মতে, হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি শিগগির দেশে ফেরার পরিকল্পনার চেয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার প্রচেষ্টা বেশি। অন্যথায় দলটি টিকে থাকার কোনো পথ খুঁজে বের করার চেষ্টা করতে পারত। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একসময় উপমিশনপ্রধানের দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আরও স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। আমার দৃষ্টিতে, এটি তার সমর্থকদের একত্রিত করা এবং দেশের ভেতরে ক্রমশ রাজনৈতিক গুরুত্ব হারানোর বিষয়টি থেকে আলোচনার গতিপথ সরিয়ে দেয়ার একটি কৌশল।’। এর আগেও তাকে থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা পারেনি। আমি বিশ্বাস করি, যেকোনো পরিস্থিতিতেই ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন।’। হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতের হিসাব-নিকাশ হাসিনার ভবিষ্যৎ ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশের সঙ্গেও জড়িয়ে রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান মনে করেন, এই পাসপোর্টের আবেদন আসলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল। দলের অনেক নেতা কারাবন্দি বা পলাতক হওয়ায় তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে চাইছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতার সম্ভাবনা শূন্য। হাসিনার শাসনামলে দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা কোনো ধরনের রাজনৈতিক আঁতাতের পথ বন্ধ করে দিয়েছে। দলটির অনেক নেতা কারাগারে, বাকিদের অনেকে নির্বাসনে রয়েছেন। বিশ্লেষকেরা হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেও তার ঘোষণায় আওয়ামী লীগের কিছু নেতা ও সমর্থকের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

ভারতে নির্বাসিত আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, নেত্রী সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরবেন। তবে তার এই অবস্থান ভারত ও বাংলাদেশ—উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন জটিলতা তৈরি করেছে। নয়াদিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত হাসিনাকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখলেও, বর্তমান পরিস্থিতিতে তার উপস্থিতি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে, মোদি সরকার এই ‘হাসিনা সমস্যা’র একটি সম্মানজনক সমাধান চায়, যেখানে তৃতীয় কোনো দেশে তার পুনর্বাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সন্ত্রাসী হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ কাজ করবে। কিন্তু বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার পরও কেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন হাসিনা। এদিকে, দুই দেশই দীর্ঘদিনের টানাপড়েন কাটিয়ে সম্পর্ক মেরামতের আগ্রহ দেখিয়েছে।

শেয়ার করুন